ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল হামাস
ডুয়া ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় ধাপে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চারজন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে আছেন—লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)। বিপরীতে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের।
আজ শনিবার (২৫ জানুয়ারি) ফিলিস্তিনের স্থানীয় সময় বেলা ১১টার দিকে রেডক্রসের মাধ্যমে এই সেনাদের মুক্তি দেয়া হয়।
প্রথম দফার যুদ্ধবিরতির পর এই মুক্তি কার্যকর হয়েছে, যেখানে হামাস এবং তাদের মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজি) গাজা শহরে জিম্মি মুক্তির অনুষ্ঠানে ব্যাপক শোডাউন করে। মুক্তির পর ওই অঞ্চলে সাধারণ ফিলিস্তিনিরাও উপস্থিত ছিলেন।
ইসরায়েল দীর্ঘ ১৫ মাস ধরে হামাস ও তাদের মিত্রদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালালেও যুদ্ধবিরতির পর তারা নতুন করে শক্তিশালী হয়ে উঠেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, হামাসের সদস্যরা ইসরায়েলি আগ্রাসনের পরও দৃঢ় মনোবল বজায় রেখেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ