ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
স্কুলে ভর্তিতে পরীক্ষা নাকি লটারি, যা জানালো মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: আগামী শিক্ষাবর্ষেও দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে লটারি পদ্ধতি চালু থাকবে। শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই লটারির মাধ্যমে ভর্তির নীতিমালা প্রকাশ করবে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাধ্যমিক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অংশ নেন।
সভা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির সাংবাদিকদের জানান, নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। তবে সার্বিক বিবেচনায় এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। বিষয়টি শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
সভায় অংশ নেওয়া মাউশির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে সাংবাদিকদের বলেন, অভিভাবকদের একটি অংশ ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে ছিলেন। এ নিয়ে তারা মানববন্ধনও করেছিলেন। শিক্ষকরাও বিষয়টি মাউশিকে জানিয়েছিলেন।
কর্তৃপক্ষের ব্যাখ্যা, লটারি পদ্ধতি একদিনে বাতিল করা সম্ভব নয়। এটি বাতিল করতে হলে অন্তত এক বছর আগে ঘোষণা দিতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার এই ঝুঁকি নিতে চায়নি। তাই ২০২৬ শিক্ষাবর্ষেও লটারির মাধ্যমে ভর্তির পদ্ধতি বজায় রাখা হচ্ছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ