ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করল বাংলাদেশ হাইকমিশন
ডুয়া ডেস্ক : তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। ২৪ জানুয়ারি, শুক্রবার, মালের থ্যালাসেমিয়া সেন্টারে মালদ্বীপ ব্লাড সার্ভিসের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ৫০ জন প্রবাসী বাংলাদেশি রক্তদান করেন।
এ সময় মানবিক কাজে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারী সবাইকে হাইকমিশনের পক্ষ থেকেই সনদপত্র ও উপহার প্রদান করা হয়।
এসময় ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, রক্তদান মানব জগতের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ উপহার। স্বেচ্ছায় রক্তদানে বাঁচাতে পারে অনেকের প্রাণ। স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচির মধ্য দিয়ে মালদ্বীপ এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ত্বরান্বিত হবে বলে আশা করি।
তিনি বলেন, মানুষ হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত রক্তদান করার পাশাপাশি নতুনদেরও রক্তদানে আগ্রহী করে তুলতে হবে।
হাইকমিশনের এ ধরনের মানবিক কাজের উদ্যোগকে স্বাগত জানিয়ে, বিভিন্ন সামাজিক সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পেইন করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ