ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
গরমের বিদায়, দেশে আসছে শীতের আভাস
নিজস্ব প্রতিবেদক:আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামী দুই দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার সকাল ৯টা থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। এরপর টানা তিন দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা প্রথমে কিছুটা কমলেও পরে আবার বাড়তে পারে।
এছাড়া, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে প্রথমে ঘূর্ণিঝড়, পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজ সকাল ৬টায় অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)