ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
জমি বিক্রিতে ইস্টার্ন হাউজিংয়ের বাজিমাত
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের অন্যতম কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড তাদের ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২৭ শতাংশ মুনাফা বৃদ্ধির ঘোষণা করেছে, যা প্রায় ২০ কোটি ১৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। এই উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধির প্রধান কারণ হলো জমি বিক্রি থেকে আয় বৃদ্ধি এবং অর্থায়ন আয়ের স্বাভাবিক প্রবৃদ্ধি।
কোম্পানিটি তাদের ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জমি বিক্রি থেকে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। জমি বিক্রি থেকে আয় গত বছরের তুলনায় ৩৮ শতাংশ বেড়ে ৪৮ কোটি ৮ লাখ টাকা হয়েছে। একই সময়ে, অ্যাপার্টমেন্ট বিক্রি থেকে আয় ১২ শতাংশ বেড়ে ৮ কোটি ৯৯ লাখ টাকায় পৌঁছেছে।
মোট রাজস্ব বা টার্নওভার সামগ্রিকভাবে ৩৩ শতাংশ বেড়ে ৫৭ কোটি ৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। একইসঙ্গে বিক্রি হ্রাস পাওয়ায় উচ্চ মুনাফা অর্জনে সহায়তা করেছে। এই প্রান্তিকে রিয়েল এস্টেট ডেভেলপারটির নিট অর্থায়ন আয় ৫.৭৪ শতাংশ বেড়ে ১১ কোটি ১১ লাখ টাকায় পৌঁছেছে।
দেশ স্বাধীন হওয়ার আগে ব্যবসা শুরু করা ইস্টার্ন হাউজিং আবাসিক এবং বাণিজ্যিক উভয় ধরনের প্রকল্প উন্নয়নের সঙ্গে জড়িত। ব্যাংক জমা থাকায় কোম্পানিটির উচ্চ সুদের হার পরিশোধের জন্য কোনো ঋণ নেই। কোম্পানিটি তার আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেছে এবং শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড বিতরণে ধারাবাহিকতা দেখিয়েছে।
তবে, উচ্চ মুনাফা অর্জন সত্ত্বেও কোম্পানিটি ইতিবাচক ক্যাশ ফ্লো (নগদ প্রবাহ) তৈরি করতে পারেনি। প্রথম প্রান্তিকে সেপ্টেম্বরের শেষে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো নেতিবাচক হয়ে ৫৯ পয়সায় নেমে এসেছে, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৩৬ পয়সা ছিল।
ইতিবাচক দিক হলো, ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) জুনে ৮৯ টাকা ৯৯ পয়সা থেকে বেড়ে সেপ্টেম্বরে ৯২ টাকা ১৬ পয়সায় দাঁড়িয়েছে।
এদিকে, মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ৪.৫৭ শতাংশ বেড়ে ৭৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়