ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিপিএল ফিক্সিং তদন্তের ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন বিসিবিতে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে তদন্ত শুরু করেছিল, তার ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন বিসিবিতে জমা পড়েছে।
গত আগস্টে প্রাথমিক প্রতিবেদন হাতে পাওয়ার পর, আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রতিবেদন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। যদিও সেপ্টেম্বরেই এই প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, সেটি এক মাস দেরিতে জমা পড়ল।
স্বাধীন তদন্ত কমিটির এই চূড়ান্ত প্রতিবেদনে দুর্নীতির পর্যালোচনা উপস্থাপনের পাশাপাশি টুর্নামেন্টের পরিচালনাগত দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কমিটি এসব ক্ষেত্রে সংস্কারের জন্য একটি পরিকল্পিত রোডম্যাপও নির্ধারণ করেছে।
প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া, খেলোয়াড়দের সুরক্ষা বৃদ্ধি, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য যোগাযোগ কাঠামো আরও শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে।
তবে, তদন্ত কাজ শেষ হলেও বিসিবি এখনই সব তথ্য প্রকাশ করবে না। এমনকি চলমান প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো অভিযোগের বিষয়েও মন্তব্য করেনি বোর্ড। বিসিবি জানিয়েছে, তারা স্বাধীন তদন্ত কমিটির সুপারিশগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং আইসিসির দুর্নীতি দমনের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয় করে প্রয়োজনে আরও তদন্ত পরিচালনা করবে।
ক্রিকেটকে দুর্নীতির হাত থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) প্রতিষ্ঠা করেছে, যার নেতৃত্বে একজন স্বাধীন চেয়ারম্যান থাকবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)