ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নাসীরুদ্দীন পাটওয়ারী
'প্রধান উপদেষ্টা শহীদ মিনারে গিয়ে সনদে স্বাক্ষর করলে এনসিপিও স্বাক্ষর করবে'
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস যদি তার উপদেষ্টাবর্গকে নিয়ে শহীদ মিনারে গিয়ে আদেশ জারি করেন এবং সনদে স্বাক্ষর করেন, তবে তারাও শহীদ মিনারে গিয়ে সেই সনদে স্বাক্ষর করবেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রেস ক্লাবে 'জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না। সচিবালয় থেকে কোনো সাইন চলবে না। উনাকে (প্রধান উপদেষ্টা) জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। উনি অনেকদিন সবার থেকে লুকিয়ে ছিলেন। উনার আর লুকানোর সুযোগ নেই। যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনি এখন জনগণের সামনে যাবেন, জনগণের সামনে উপস্থিত হবেন, আপনি শহীদ মিনারে যাবেন।"
তিনি আরও বলেন, কনসেন্সাস কমিশন থেকে এই সংস্কার প্রক্রিয়ার যে পেপারগুলো রয়েছে, সেগুলো এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে। অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ। তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলের সামনে 'দুইটা চ্যালেঞ্জ' রয়েছে বলে উল্লেখ করেন। প্রথম চ্যালেঞ্জ হলো, এই সংস্কার প্রক্রিয়াগুলো এবং জনগণের দাবি তাকে বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো, বিচার প্রক্রিয়া তাকে বুঝিয়ে দিতে হবে। নাসীরুদ্দীন পাটওয়ারী সতর্ক করে দিয়ে বলেন, "এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন, তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের