ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রাসেলসে হামলা হলে রাশিয়া ম্যাপ থেকে উধাও: বেলজিয়াম
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া যদি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলায় মস্কোকে “মানচিত্র থেকে মুছে ফেলবে” ন্যাটো—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। একই সঙ্গে ইউরোপে ৬০০টি এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বেলজিয়ান দৈনিক ডি মর্গেন-এ সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে থিও ফ্রাঙ্কেন বলেন, যদি রাশিয়া ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব।
তিনি বলেন, ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে যে সংশয় তৈরি হয়েছে, তা ভিত্তিহীন। আমেরিকাবিরোধী পক্ষপাত ইউরোপে অবিশ্বাস্যভাবে বেড়েছে,” মন্তব্য করেন ফ্রাঙ্কেন। “কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন—যুক্তরাষ্ট্র শতভাগ ন্যাটো মিত্রদের পাশে থাকবে।
রাশিয়া যদি ব্রাসেলসে ক্রুজ মিসাইল হামলা চালায়, তবে কেউই দ্বিধা করবে না প্রতিরোধে—এমন মন্তব্য করে তিনি বলেন, পুতিনও জানেন এর পরিণতি। তবে ফ্রাঙ্কেন সতর্ক করেন, রাশিয়ার সামরিক সক্ষমতাকে হালকাভাবে দেখা ভুল হবে।
তার মতে, রাশিয়া এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ন্যাটোর সব দেশ মিলে যত গোলাবারুদ উৎপাদন করে, রাশিয়া এখন তার চারগুণ তৈরি করছে, বলেন তিনি। “অথচ ইউরোপের এখনো কোনো কেন্দ্রীয় সামরিক কমান্ড নেই।
ফ্রাঙ্কেন মনে করেন, রাশিয়া ইউক্রেনে সমস্যায় পড়েছে কারণ তারা পুরো পশ্চিমা বিশ্বের বিপক্ষে লড়ছে। ইউক্রেন আমাদের অস্ত্র, অর্থ ও গোলাবারুদ দিয়েই যুদ্ধ চালাচ্ছে, না হলে অনেক আগেই তারা পরাজিত হতো, মন্তব্য করেন তিনি।
ভবিষ্যতের বৈশ্বিক পরিস্থিতি নিয়ে ফ্রাঙ্কেন বলেন, পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়া–চীন যৌথ চ্যালেঞ্জের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
তার ভাষায়, চীন চায় ইউক্রেনের যুদ্ধ যতদিন সম্ভব চলুক—এতে পশ্চিমা বিশ্ব দুর্বল হবে। তারা রাশিয়ার কাছ থেকে কাঁচামাল কিনছে, অস্ত্র সরবরাহ করছে, এমনকি উত্তর কোরীয় সৈন্য পাঠানোতেও সমর্থন দিচ্ছে।
তবে বাল্টিক রাষ্ট্রগুলোতে রাশিয়ার বড় ধরনের হামলার সম্ভাবনা নাকচ করেছেন বেলজিয়ামের এই প্রতিরক্ষামন্ত্রী। কারণ, এসব দেশ ন্যাটোর সদস্য।
তিনি আরও জানান, খুব শিগগিরই ইউরোপে ৬০০টি এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হবে। রাশিয়ানরা এই বিমানগুলোকে ভয় পায়, কারণ তাদের পক্ষে এগুলো শনাক্ত করা সম্ভব নয়, বলেন ফ্রাঙ্কেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা