ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় বাংলাদেশ-পাকিস্তানের নতুন অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে নতুন কৌশলগত উচ্চতায় উন্নীত করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় প্রায় দুই দশক পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম সভায় এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পাকিস্তানের জ্বালানি (পেট্রোলিয়াম) মন্ত্রণালয়ের মন্ত্রী আলী পারভেজ মালিক।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, গবেষণা ও উচ্চ শিক্ষা, ব্যাংকিং, পর্যটন, খেলাধুলা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেছে। এছাড়া সরাসরি বিমান ও নৌযান সংযোগ স্থাপন এবং বন্দর ও লজিস্টিক ব্যবহারের মাধ্যমে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্যিক উন্নয়নে সংযোগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৫ সালে ৮ম জেইসি সভার প্রায় দুই দশক পরে অনুষ্ঠিত এই সভা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। নবম জেইসি সভার মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব পুনরুজ্জীবিত ও আরও গভীর করার যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।
সম্প্রতি দুই দেশের মধ্যে অনুষ্ঠিত উচ্চ-পর্যায়ের বিভিন্ন বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
সভা শেষে হালাল বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পাকিস্তান হালাল অথরিটি (পিএইচএ)-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসূরা নূর, আর পাকিস্তান সরকারের পক্ষে ঢাকাস্থ হাইকমিশনার ইমরান হায়দার।
উভয় পক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। এছাড়া ১০ম যৌথ অর্থনৈতিক কমিশনের সভা সুবিধাজনক সময়ে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে, এ বিষয়ে পারস্পরিক সম্মতি হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা