ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, উপকূলীয় এলাকায় হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’তে পরিণত হয়েছে। এটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সোমবার ভোর সাড়ে ৫টায় বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ অক্টোবর রাত সাড়ে ৩টায় ‘মোন্থা’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৬০ কিমি, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩০০ কিমি, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৮০ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৬০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি সীমার মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি এবং দমকা হাওয়ার ক্ষেত্রে ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত পৌঁছাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত থেকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেতে উন্নীত করতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় কিছুটা প্রভাব পড়তে পারে।
সোমবার সকাল ৭টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস উত্তর-উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিমি বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)