ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজকের আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজও শীতের হালকা আমেজের সঙ্গে রোদের আধিপত্য থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সাম্প্রতিক দিনের মতো আজও দীর্ঘ সময় সূর্যের দেখা মিলতে পারে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। এ সময় উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।
এর আগে মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।
বিভাগভিত্তিক তাপমাত্রার চিত্র
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রামে সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ও সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহীতে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ও সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস।
খুলনায় সর্বনিম্ন ১১ ও সর্বোচ্চ ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সিলেটে সর্বনিম্ন ১৬ দশমিক ৪ ও সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
বরিশালে সর্বনিম্ন ১২ দশমিক ৬ ও সর্বোচ্চ ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রংপুরে সর্বনিম্ন ১১ দশমিক ৮ ও সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস।
ময়মনসিংহে সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ও সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক