ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতের ত্রিপুরায় এক শিশুসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ধলাই জেলার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে এক শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২৬ অক্টোবর) বিএসএফের ১৫৪ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেন।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা কাজের সন্ধানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় যাওয়ার উদ্দেশ্যে আমবাসায় পৌঁছান। তারা সবাই বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা।
ত্রিপুরা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাংলাদেশিদের একজন প্রায় এক মাস আগে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেন বলে জানিয়েছেন। তিনি এর আগে বাংলাদেশের একটি চা-বাগানে কাজ করতেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল, যিনি তাকে আগরতলার এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।
এরপর তিনি ও অন্যরা আগরতলায় যান এবং সেখান থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে জলপাইগুড়ির পথে রওনা দেন। আমবাসা রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার আগ মুহূর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেন।
ত্রিপুরা পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা জলপাইগুড়ি জেলার দালালকে ব্যক্তিগতভাবে চেনেন না বলে দাবি করেছেন। কিন্তু তাদের ছবি আগেই ওই ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল।
বর্তমানে আমবাসা সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) সহায়তায় গ্রেপ্তার ছয় বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করছেন বিএসএফ সদস্যরা। বিএসএফ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে ওই বাংলাদেশিদের আমবাসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং আগামীকাল (সোমবার) তাদের আদালতে তোলা হবে। ত্রিপুরা পুলিশ আরও জানিয়েছে, অর্থের বিনিময়ে অবৈধ উপায়ে ওই বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান