ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল বিআরপি
নিজস্ব প্রতিবেদক: আদালতের আদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। তাদের দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ করা হয়েছে 'হাতি'।
রবিবার (২৬ অক্টোবর) বিআরপির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন সূত্রে গত ২৩ জুলাই-এর আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির জন্য 'হাতি' প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।
পার্টির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয় এই প্রসঙ্গে মন্তব্য করেন, "গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি।"
উল্লেখ্য, এ নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ালো ৫৩টিতে (আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৭টি দল ইসির নিবন্ধন পেলেও পরে বিভিন্ন কারণে আদালতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল