ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
আ.লীগের ফ্যাসিবাদী হয়ে ওঠার মূল দায় জাতীয় পার্টির: আখতার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী হয়ে ওঠার মূল দায় জাতীয় পার্টির ওপরই বর্তায়। তার মতে, বর্তমানে জাতীয় পার্টি আর স্বাধীন রাজনৈতিক দল হিসেবে কাজ করছে না; বরং জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগকে সমর্থন করা। নির্বাচনে জাতীয় পার্টিকে সুযোগ দিলে মূলত আওয়ামী লীগকেই সুযোগ দেওয়া হয়।
রোববার দুপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন আরও বলেন, আগামী নির্বাচনে কোনো ফ্যাসিবাদী দল যেন অংশগ্রহণ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির বিরোধিতা করতে গিয়ে নানা ধরণের বাধার মুখে পড়েছেন। নুরুল হক নুর সহ অন্যান্যরা আন্দোলনে আহত হয়েছেন। বর্তমান সময়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আসবে, যার ফলে গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহিতা, আইনের শাসন এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে।
আখতার হোসেন আরও জানান, এসব বিষয়কে সামনে রেখে জাতীয় ঐকমত্য কমিশনের আওতাধীন রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ মৌলিক পরিবর্তন নিয়ে একমত হয়েছে। বিশেষ করে জুলাই সনদকে আইনে রূপ দেওয়ার বিষয়ে সমর্থন জানানো হয়েছে, তবে এই লক্ষ্য এখনও পুরোপুরি অর্জিত হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল