ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
কানাডা থেকে আমদানি পণ্যে আরও শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানো হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার করে প্রচারিত এক “অ্যান্টি-ট্যারিফ” বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প বিজ্ঞাপনটি “প্রতারণামূলক ও শত্রুতামূলক” বলেও অভিহিত করেছেন। খবর জানিয়েছে বিবিসি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তাদের তথ্য বিকৃতি ও শত্রুতামূলক আচরণের কারণে কানাডার পণ্যে বর্তমান হারের ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, কানাডা বিজ্ঞাপনটি সরানোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর পরদিন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানান, তিনি আলোচনার সুযোগ রাখতেই যুক্তরাষ্ট্রে প্রচারিত “অ্যান্টি-ট্যারিফ” বিজ্ঞাপন প্রচারণা স্থগিত করবেন। তবে সপ্তাহান্তে এবং ওয়ার্ল্ড সিরিজের খেলার সময় বিজ্ঞাপন সম্প্রচারিত হবে। এবারের সিরিজে মুখোমুখি হয়েছে টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স।
বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার সব পণ্যের ওপর গড়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যদিও বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির কারণে অনেক পণ্য শুল্কমুক্ত তালিকায় রয়েছে। বিশেষ করে ধাতুতে ৫০ শতাংশ এবং অটোমোবাইল খাতে ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। ট্রাম্পের নতুন ঘোষণার ফলে এই হারে আরও ১০ শতাংশ পয়েন্ট যোগ হতে পারে।
উল্লেখ্য, কানাডার মোট রপ্তানির প্রায় তিন-চতুর্থাংশই যুক্তরাষ্ট্রে যায়, এবং দেশটির অটোমোবাইল শিল্পের বড় অংশ অন্টারিও প্রদেশে অবস্থিত।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন