ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ছাত্রশক্তির বাকেরকে টার্গেট করে ককটেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ও জুলাই বিপ্লবী আবু বাকের মজুমদারের ওপর ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে। তবে তিনি নিরাপদে আছেন এবং কোনো ধরনের ক্ষতি হয়নি।
আবু বাকের মজুমদার নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন এবং রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে ঘটনার বিবরণ জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে রাত ৮টা ২৩/২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল নিক্ষেপ করা হয়। আমি রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম।’
তিনি আরও উল্লেখ করেছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে বহিরাগত ও অভ্যন্তরীণ অনেকের শত্রুতা রয়েছে। পোস্টে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ‘আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি, দোয়া করবেন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক