ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
অনেকে গায়ের জোরে কিছু করার চেষ্টা করছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, “অনেকে গায়ের জোরে কিছু করার চেষ্টা করছেন, যা দোসরদের মতো আচরণ। জনগণ গায়ের জোর পছন্দ করে না, তাই আইন প্রণয়নে জনরায়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত।”
শনিবার রাজধানীর পল্টনে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় রিজভী এসব মন্তব্য করেন। তিনি বলেন, “তারেক রহমান চান সবাইকে নিয়ে দেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই। খালেদা জিয়াকে মানসিক ও শারীরিকভাবে প্রতিরোধ করতে বিগত সরকার সব ধরনের অত্যাচার চালিয়েছে। খালেদা জিয়াকে কারাগারে পয়জনিং করা হয়েছে কি না এই প্রশ্নও ওঠে।”
রিজভী অভিযোগ করেন, এক রাজনৈতিক দল ভোটের মাধ্যমে জনসাধারণকে প্রতারণা করে জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি আরও বলেন, “দেশে নাশকতা চলছে কি না, এ বিষয়ে সন্দেহ রয়েছে, তবে এটি শেখ হাসিনার নির্দেশে ঘটছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট