ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
'গর্ভাবস্থায় নারীর রক্তে হিমোগ্লোবিন ঘাটতি মারাত্মক ঝুঁকিপূর্ণ'
স্বাস্থ্য ডেস্ক: গর্ভাবস্থায় রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি মা ও গর্ভের শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. সাবরিনা সুলতানা মিষ্টি।
শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানান।
ডা. সাবরিনা বলেন, একজন গর্ভবতী নারীর রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ ১১-এর কম থাকে, তাহলে তাকে গর্ভকালীন রক্তশূন্যতা বলে ধরা হয়। এই সমস্যাটি অবহেলা করলে তা মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে প্রায় ৫০ শতাংশ গর্ভবতী নারী রক্তশূন্যতায় ভোগেন এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে এর কারণে প্রতি পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু ঘটে। বাংলাদেশের অনেক নারী শৈশব থেকেই রক্তস্বল্পতায় ভোগেন, যা গর্ভাবস্থায় আরও প্রকট হয়ে ওঠে।
এই বিশেষজ্ঞ জানান, গর্ভাবস্থায় রক্তস্বল্পতার সবচেয়ে সাধারণ কারণ হলো আয়রনের ঘাটতি। এছাড়াও ফোলেট (ভিটামিন বি৯) ও ভিটামিন বি১২-এর অভাব, ঘন ঘন গর্ভধারণ, কৃমির সংক্রমণ বা অতিরিক্ত রজঃস্রাবও এই সমস্যার কারণ হতে পারে।
ডা. সাবরিনা সতর্ক করে দিয়ে বলেন, অতিরিক্ত রক্তস্বল্পতা (হিমোগ্লোবিন ৭-এর নিচে) থাকলে মা প্রি-একলাম্পসিয়া (রক্তচাপ বৃদ্ধি, প্রস্রাবের সঙ্গে প্রচুর প্রোটিন যাওয়া ও বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা নষ্ট হওয়া), হৃদযন্ত্রের সমস্যা বা প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকিতে পড়তে পারেন। অন্যদিকে, গর্ভের শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া বা কম ওজন নিয়ে জন্মানোর ঝুঁকিও থাকে।
রক্তশূন্যতা প্রতিরোধে পরামর্শ দিতে গিয়ে তিনি জানান, ২১ বছরের আগে গর্ভধারণ করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। গর্ভধারণের আগে ও সময়কালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, আয়রন ও ভিটামিনসমৃদ্ধ খাবার যেমন কলিজা, ডিম, মাংস, শাকসবজি, পেয়ারা সহ ফলমূল খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট গ্রহণ করা জরুরি। তিনি আরও বলেন, গর্ভকালীন পুরো সময়ে অন্তত তিন মাস পরপর হিমোগ্লোবিন পরীক্ষা করা উচিত এবং কোনো সংক্রমণ থাকলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস