ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
রাশিয়া দিচ্ছে ২০০টি উচ্চশিক্ষা বৃত্তি, আবেদন করবেন যেভাবে
রাশিয়ান সরকার আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ২০০টি বৃত্তি দেবে। এই বৃত্তি প্রোগ্রামে ব্যাচেলর, স্পেশালিটি ডিগ্রি, মাস্টার্স, রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে রাশিয়ান হাউসের নতুন পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনইয়ার এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা পাঁচ বছর আগে ৬৫টি ছিল, যা এবার ২০০-এ উন্নীত করা হয়েছে। এটি রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও বিজ্ঞানে দুই দেশের সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র https://education-in-russia.com ওয়েবসাইটে পূরণ করা যাবে। আবেদন শেষ করার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।
আবেদন করার আগে শিক্ষার্থীদের নিশ্চিত করতে হবে যে: সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসিটের মূল এবং ফটোকপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সত্যায়িত হয়েছে। পাসপোর্টটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৮ মাস পর্যন্ত বৈধ।
অনলাইন আবেদন সম্পন্ন করার পর, শিক্ষার্থীদের রাশিয়ান হাউস, ঢাকা-তে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
অনলাইন আবেদনের কপি
শিক্ষাগত সনদের কপি
পাসপোর্টের ফটোকপি
স্বাস্থ্য সনদ
ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে সম্মতিপত্র
একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি
বিস্তারিত তথ্যের জন্য শিক্ষার্থীরা প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাশিয়ান হাউসের শিক্ষা বিভাগে যোগাযোগ করতে পারবেন।
আলেকজান্দ্রা খলেভনইয়ার বলেন, আমাদের লক্ষ্য প্রতিভাবান বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ দেওয়া, যাতে তারা দেশে ফিরে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত