ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার পদত্যাগ সংক্রান্ত গণমাধ্যমে প্রচারিত সংবাদকে 'বিভ্রান্তিকর' আখ্যা দিয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "আমি এনসিপির সঙ্গেই আছি এবং সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকবো।"
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার পদত্যাগের বিষয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।
হঠাৎ করে কেন এমন পদত্যাগের গুজব ছড়াল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে।" তিনি বর্তমান সময়ের দুর্নীতি এবং বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টের ব্যত্যয় নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করার উপর জোর দেন।
তিনি আরও বলেন, "ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত।" এনসিপির এই নেতা অভিযোগ করেন যে, একটি ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে, সেখানে সুস্থ সাংবাদিকতা করতে চাওয়া ব্যক্তিরাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন। এ সময় তিনি বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ