ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মির্জা ফখরুলের ওপর হামলা: দ্রুত তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার মামলার তদন্ত রিপোর্ট দাখিলে দীর্ঘসূত্রতা থাকায় আদালত তৎপর হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক সায়মা আফরীন হীমা মামলার তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে তদন্ত কর্মকর্তাকে দ্রুত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।
এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের সময় রাঙ্গুনিয়ার ইছাখালী বাজারে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা ঘটে। এ সময় গাড়ির কাচ ভেঙে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ছয় নেতা আহত হন। বহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও হয়।
ঘটনার পর ত্রাণ কর্মসূচি বাতিল করে চট্টগ্রামে ফিরে এসে প্রেস ক্লাবে নেতারা সাংবাদিকদের সামনে বিস্তারিত ঘটনা তুলে ধরেন। এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।
বাদী অ্যাডভোকেট এনামুল হক বলেন, “২০১৭ সালে রাঙ্গুনিয়ায় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা করলে তখন কেউ মামলা করার সাহস করেনি। দুই দিন পর আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করি। কিন্তু পুলিশের তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা খারিজ করা হয়। এরপর ২০২৪ সালের ২ অক্টোবর আদালত রিভিশন মামলাটি শুনানি শেষে মঞ্জুর করে পুনঃতদন্তের আদেশ দেন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল