ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৬১ নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গনে দলবদলের নতুন ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির পদধারী নেতাকর্মীসহ মোট ৬১ জন একযোগে বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে জেলা সদরের কলাবাগান এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাদের এই যোগদান সম্পন্ন হয়।
দলবদলকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. চান মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এবং ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজসহ আরও অনেকে। মোট ৬১ জন নেতাকর্মী একসঙ্গে বিএনপিতে যোগ দেন বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীরা বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান।
যোগদানের পর প্রতিক্রিয়ায় দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. চান মিয়া ও সহ-সভাপতি খলিলুর রহমানসহ অন্যরা বলেন, ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছিলেন। সেই উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতায় আস্থা রেখে তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় পার্টি খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, দল পরিবর্তন করা রাজনৈতিক বাস্তবতায় অস্বাভাবিক নয়। যারা বিএনপিতে গেছেন, তারা কেউই গুরুত্বপূর্ণ পদে ছিলেন না। এতে জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, দল পরিবর্তনকারীদের মধ্যে মাত্র একজন সক্রিয় ছিলেন, বাকিদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)