ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায় ও ভাসমান মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে নীলক্ষেত ও পলাশী মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে শতাধিক দুস্থ ও ভাসমান মানুষের হাতে খাবার তুলে দেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় সালেহ মো. আদনান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণমানুষের আপসহীন ও সাহসী নেত্রী। তিনি আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় আমরা আজ এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।”
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন ও কামরুজ্জামান কামরুল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ মাদবরসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা