ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের মহাপরিকল্পনা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহ-৪ আসনে দলের মনোনীত প্রার্থী রাশেদ খাঁন।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে রাশেদ খাঁন বলেন, "ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শুরুতে এই জেলা থেকে আমিই প্রথম গ্রেপ্তার হয়েছিলাম। তারেক রহমানের নেতৃত্বে সেই গণআন্দোলনে আজ ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন অন্যায়ের সাথে আপস করেননি। তিনি চলে গেলেও তাঁর আদর্শ আমাদের অনুপ্রেরণা।"
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "ব্যক্তিকে নয়, দলকে ভালোবাসুন। তারেক রহমান আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে ঝিনাইদহ-৪ আসনটি তাকে উপহার দিতে চাই। তারেক রহমান দেশের উন্নয়নে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আপনাদের নিয়ে আমি কাজ করে যেতে চাই।"
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু এবং জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী অংশ নিয়ে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?