ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আগামীকাল দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুক্রবার এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা সারা দেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা। পাশাপাশি নবগঠিত সরকারের পথচলায় দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় মহান সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করা হবে।
দলটি আরও জানায়, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের দোয়ায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ উপাসনালয়ে দেশের কল্যাণে প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক