ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ভূমি সেবায় দালালের দৌরাত্ম্য ও হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ সার্ভিস’
নিজস্ব প্রতিবেদক: দেশের ভূমি ব্যবস্থাপনা থেকে দালালের দৌরাত্ম্য ও দীর্ঘদিনের প্রশাসনিক হয়রানি চিরতরে নির্মূল করতে এক বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি জানিয়েছেন, উন্নত বিশ্বের আধুনিক পদ্ধতির আদলে বাংলাদেশেও ভূমি সংক্রান্ত সকল সমস্যার তাৎক্ষণিক সমাধানে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় তিনি তাঁর এই বিশেষ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের সকল প্রকার হয়রানি বন্ধ করা এবং প্রতিটি কাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা।” তিনি স্পষ্ট করে জানান, ভূমি মন্ত্রণালয় কঠোরভাবে আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেখানেই কোনো অনিয়ম বা কৃত্রিম জটিলতা দেখা যাবে, সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে দপ্তরে দপ্তরে না ঘুরে এক জায়গা থেকেই জমির সব তথ্য ও সেবা পান, সেটি নিশ্চিত করতেই এই ‘একক সেবা কেন্দ্র’ বা ওয়ান স্টপ সার্ভিস দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি।
কেবল ভূমি সংস্কার নয়, উত্তরাঞ্চলের অবহেলিত জনপদে কর্মসংস্থান সৃষ্টিকেও নিজের মেয়াদের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মিজানুর রহমান মিনু। তিনি বলেন, “উত্তরাঞ্চলে শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি আইটি সেক্টরের উন্নয়নে আমরা বিশেষ গুরুত্ব দেব। এর মাধ্যমে আমাদের শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য বিশাল এক কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে।” তাঁর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজশাহীর অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিন সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী তাঁদের প্রতিটি সমস্যার কথা ধৈর্য ধরে শোনেন এবং পর্যায়ক্রমে সকল যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন। ভূমি সেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই অঙ্গীকার সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে