ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীবাসীর প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচির স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, সরকার গঠনের সাত মাসের মাথায় প্রধানমন্ত্রী ফেনীতে আসছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে ফেনীবাসীর প্রত্যাশা ও সমস্যাগুলোর সমাধান হবে। ফেনীর সঙ্গে প্রধানমন্ত্রীর একটি সম্পর্ক রয়েছে।
ফেনীবাসীর বিভিন্ন দাবির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এসব দাবি তাঁরা নির্বাচনের আগে থেকেই জানিয়ে আসছেন। দাবিগুলোর মধ্যে অন্যতম মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও মুছাপুর রেগুলেটর। এরই মধ্যে প্রকল্প দুটি একনেকে অনুমোদন হয়েছে। এ ছাড়া মেডিকেল কলেজের বিষয়েও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মসূচির স্থান পরিদর্শনের সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সরকার নিশ্চিত করবে। এ এলাকার মানুষ শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভক্ত। তাই নিরাপত্তা নিয়ে তাঁরা চিন্তিত নন। সব মিলিয়ে প্রধানমন্ত্রী ফেনীর জন্য আশীর্বাদ নিয়ে আসবেন।
পরিদর্শন শেষে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, তাঁদের প্রাণপ্রিয় নেতা ফেনীতে আসছেন, এতে তাঁরা আনন্দিত। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের আত্মার সম্পর্ক রয়েছে। সফরকে কেন্দ্র করে সব প্রস্তুতিও শেষ হয়েছে। তিনি উন্নয়নের বার্তা নিয়ে আসছেন। ফেনীবাসীর যেসব দাবি রয়েছে, প্রধানমন্ত্রী সেগুলো পূরণ করবেন বলে তাঁরা আশা করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফর করবেন। সরকারি সফরসূচি অনুযায়ী, তিনি ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)