ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দুর্গাপূজায় চাহিদার চেয়ে ১ কোটি টাকা বেশি অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৪ কোটি টাকা চাওয়া হলেও প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় আরও ১ কোটি টাকা বাড়িয়ে এ বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২ কোটি টাকা চাইলেও বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি টাকা।
অর্থাৎ দুই ধর্মীয় উৎসবেই চাহিদার তুলনায় ১ কোটি টাকা করে বেশি অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটিও এক দিন বাড়ানো হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর অফিস-আদালত খোলা থাকার কথা থাকলেও ওই দিনও ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি চাকরিজীবীদের ছুটি থাকবে।
প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, ‘অনুদান বাড়ানোর পাশাপাশি উৎসবের সময় ছুটির সুযোগ বাড়ায় সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষ আরও স্বস্তির সঙ্গে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘অনুদানের ক্ষেত্রে চাহিদার চেয়ে বেশি বরাদ্দ দেয়ার মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উৎসবকে গুরুত্ব দেয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে।’
সরকারি ছুটির দিনে সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট শাখা বা বিশেষ সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাও সাধারণত চালু থাকে।
তবে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে। গণমাধ্যমসহ প্রয়োজনীয় কিছু প্রতিষ্ঠানেও কর্মীদের দায়িত্বে থাকতে হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট