×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৮:৫৯:৫০

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তাঁদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন প্রতিনিধিদলের সদস্যরা। শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ এবং শিক্ষা কার্যক্রমে তাদের ভূমিকার বিষয়ও তুলে ধরেন তাঁরা।

এ সময় প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষকদের মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের নেওয়া বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশে ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকার প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির এসব উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দিপ্তী দাস উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত