ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণায় নামবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন।
শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
একই দিন ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন। একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে ২২ জানুয়ারি থেকে তারা সব ধরনের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাবেন। তবে প্রচারের কৌশল বা কর্মসূচি নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন ২২ জানুয়ারি থেকেই শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। দলের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী, সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবে বিএনপি। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।
সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এর অংশ হিসেবে মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেওয়ার পর শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিতের ঘোষণা দেওয়া হয়। একই দিনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা