ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পেনাংয়ে বাংলাদেশি যুবক আটক: চারজনের সাজা
ডুয়া প্রবাস ডেস্ক :মালয়েশিয়ার পেনাং রাজ্যে এক বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকের ঘটনায় মিয়ানমারের দুই নাগরিকসহ চারজনকে দোষী সাব্যস্ত করেছে বুকিত মেরতাজম আদালত। আদালত তাদের কারাদণ্ড এবং জরিমানা প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ম্যাজিস্ট্রেট রোশায়াতি রাদেলাহ-এর আদালতে অভিযুক্তরা দোষ স্বীকার করেন। এর মধ্যে মিয়ানমারের নাগরিক আলম শোবি (২১)-কে ১২ অক্টোবর গ্রেফতারের দিন থেকে কার্যকর হিসেবে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, মিয়ানমারের নাগরিক মোহাম্মদ রশিদ হুসাইন (৩৮) এবং মালয়েশিয়ার নাগরিক মোহাম্মদ আদিব শাআদুন জুবির (৩৩) ও এম লুকমান সাওয়াপিট (৩৪)-কে ২ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিনজনকে অতিরিক্ত পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতের নথি অনুযায়ী, ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেনাংয়ের জুরু শিল্পাঞ্চলের বিজি স্পিডি লন্ড্রি অটো সিটি এলাকায় চারজন মিলে ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে বেআইনিভাবে আটক করেছিলেন।
তাদের বিরুদ্ধে পেনাল কোডের ধারা ৩৪২ (অবৈধভাবে আটক) এবং ধারা ৩৪ (সমবেতভাবে অপরাধ সংঘটন) অনুসারে অভিযোগ আনা হয়েছিল। এই ধারাগুলির অধীনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, ২ হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ