ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে ইসকনবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে একটি ইসকনবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে শুরু হয়ে মিছিলটি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘একটা একটা ইসকন ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আমার সোনার বাংলায়, ইসকনের ঠাঁই নাই’, ‘ইসকন আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’ ইত্যাদি স্লোগান দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহতাপ ইসলাম অভিযোগ করেন, জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেওয়ায় খতিব মহিবুল্লাহকে পঞ্চগড়ে ইসকন সদস্যরা অপহরণ করে নির্যাতন চালিয়েছে। তিনি বাংলাদেশের ছাত্রসমাজের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি আরও বলেন, ১৭ বছর ধরে স্বৈরাচারের ছত্রছায়ায় ভারতীয় প্রভাবের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার যে অপচেষ্টা চলছে, আগস্ট বিপ্লবের মাধ্যমে তার সমাপ্তি ঘটেছে। মাহতাপ ইসলামের অভিযোগ, ভারত এখনো ইসকনকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করছে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাসহ একাধিক ঘটনায় ইসকন সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। তিনি হুঁশিয়ারি দেন যে, স্বৈরাচারকে যেমন বিদায় জানানো হয়েছে, ইসকনকেও এই দেশ থেকে বিদায় জানানো হবে।
আরেক শিক্ষার্থী সাদমান আব্দুল বলেন, ইসকন শুরু থেকেই একটি জঙ্গি সংগঠন হিসেবে কাজ করছে। তারা ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মুসলিম সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। গাজীপুরে ১৩ বছরের এক মেয়েকে ধর্ষণ এবং খতিব অপহরণের ঘটনাসহ নানা অপরাধে তাদের জড়িত থাকার অভিযোগ আছে। তিনি আরও বলেন, জুলাই-আগস্টের বিপ্লবে রক্ত দিয়ে অর্জিত বাংলাদেশে কোনো জঙ্গিবাদী বা ইসলামবিরোধী সংগঠন তাদের কার্যক্রম চালাতে পারবে না। তিনি প্রশাসনের কাছে দ্রুত ইসকনকে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত