ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফার্মগেটের সড়ক ছেড়ে যান। ফলে ওই এলাকায় যান চলাচল এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
দুপুর পৌনে ১২টার দিকে সরকারি বিজ্ঞান কলেজ ও আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে ফার্মগেট অবরোধ করেন। তাদের দাবির মধ্যে ছিল—অটোরিকশার চলাচল নিষিদ্ধ করা, ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ এবং অন্যান্য স্থানীয় সমস্যার সমাধান। অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে শিক্ষার্থীরা সিটি করপোরেশন বরাবর একটি স্মারকলিপি প্রদান করলে তারা আজকের জন্য অবরোধ তুলে নেন।
অন্যদিকে শিক্ষার্থীদের অবরোধের পরই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে পুলিশ। একই সঙ্গে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান আশ্বাস দিয়েছেন যে, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু