ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে টিকা গবেষণা করছেন মমতা আক্তার
ডুয়া ডেস্ক :যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে রসায়নে পিএইচডি করছেন বাংলাদেশি শিক্ষার্থী মমতা আক্তার। প্রাণঘাতী গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া দমনে কার্যকর ও টেকসই টিকা উদ্ভাবনে গবেষণা চালাচ্ছেন তিনি। অধ্যাপক শুফেই হুয়াংয়ের তত্ত্বাবধানে মমতা সেখানে গ্র্যাজুয়েট টিচিং ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন।
ময়মনসিংহে বেড়ে ওঠা মমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এরপর যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পান।
একজন নারী শিক্ষার্থী হিসেবে উচ্চশিক্ষার পথে নানা বাধা পেরোতে হয়েছে মমতাকে। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“শিক্ষাজীবনের শুরু থেকেই নানা বাধা অতিক্রম করেছি। আর্থিক অনটনের কারণে টিউশন ফি, বই ও অন্যান্য খরচ মেটানো কঠিন ছিল। তবুও পড়াশোনায় অটল থেকেছি এবং নিজেকে এগিয়ে নিতে সবসময় উদ্যোগ নিয়েছি।”
বাংলাদেশে শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে যুক্তরাষ্ট্রে একাডেমিক ও গবেষণাজীবনে আসার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি। মমতার ভাষায়,
“যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা ভিন্নধর্মী। এখানে নিজের মতামত প্রকাশে গুরুত্ব দেওয়া হয়—যা আমাদের দেশে তুলনামূলকভাবে কম দেখা যায়। শুরুতে সেই পরিবেশে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে। ইংরেজিতে পারদর্শী হলেও এখানকার উচ্চারণ ও প্রকাশভঙ্গির সঙ্গে খাপ খাওয়াতে প্রচুর অনুশীলন করতে হয়েছে।”
বর্তমানে মমতা আক্তার প্রাণঘাতী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে টেকসই টিকা উদ্ভাবনে গবেষণার মাধ্যমে বিশ্বস্বাস্থ্যে অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু