ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে খান ব্রাদার্স
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে সকল বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
মঙ্গলবার (২১ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৮ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭ পয়সা। আগের বছর যা ছিল ১১ টাকা ৮৮ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির প্রতি শেয়ার ক্যাশ ফ্লো হয়েছে ২৭ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪৭ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে ডিসিইউ: উপাচার্য