ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অবশেষে বিচ্ছেদ আবু ত্বহা ও সাবিকুন নাহারের
মো: আবু তাহের নয়ন :নানা বিতর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পর অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার। মঙ্গলবার (২১ অক্টোবর) পৃথক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির নিষ্পত্তি ও পারিবারিক বিরোধের অবসানের কথা জানিয়েছেন তারা।
আবু ত্বহা তার স্ট্যাটাসে লিখেছেন, দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের পরামর্শ ও উপস্থিতিতে শরিয়াহ মোতাবেক তাদের পারিবারিক বিষয়গুলোর নিষ্পত্তি হয়েছে। তিনি জানান,
১. মুরুব্বিদের উপস্থিতিতে তিনি সাবিকুন নাহারকে খোলা তালাকের প্রস্তাব দেন, যা তিনি গ্রহণ করেছেন। ফলে বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই।
২. মোহরানা পূর্বেই পরিশোধ করা হয়েছে, তাই এ বিষয়ে কোনো দেনা-পাওনা অবশিষ্ট নেই।
৩. সাবিকুন নাহার আগে মিরপুরস্থ Taw Haa Zin Nurain Islamic Center-এর উন্নয়ন প্রকল্পে স্বর্ণ ও নগদ অর্থ ধার হিসেবে দিয়েছিলেন, যা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে।
৪. সন্তানদের বিষয়েও শরিয়াহ অনুযায়ী ফয়সালা হয়েছে, এবং উভয় পক্ষই তা মেনে নিয়েছেন।
আবু ত্বহা আরও স্পষ্ট করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “৮ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক” সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি সবাইকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, সাবিকুন নাহার তার ফেসবুক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমাদের পারিবারিক ইস্যুটি অত্যন্ত সুন্দরভাবে মীমাংসিত হয়েছে।”
তিনি আরও জানান, দীর্ঘ মানসিক লড়াই ও উদ্বেগের মধ্য দিয়ে এই সমাধান এসেছে। নিজের আবেগপ্রবণ আচরণের জন্য আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
সাবিকুন নাহার অনুরোধ জানান, এ বিষয়ে আর কোনো মন্তব্য বা আলোচনা না করতে, এবং গণমাধ্যমকে বলেন—“আল্লাহর ওয়াস্তে আমার পারিবারিক আলোচনা সংবলিত অডিও-ভিডিও ক্লিপগুলো ডিলিট করে দিন।”
উভয় পক্ষের এই ঘোষণা ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধের অবসান টেনে দিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল