ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বাড়ছে নভেম্বরেই
নিজস্ব প্রতিবেদক: ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি বিদ্যুৎ নিগম লিমিটেড বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ রপ্তানিসংক্রান্ত চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে। ত্রিপুরার পালাটানা কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের এই চুক্তি ২০২৬ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা। সম্প্রতি দপ্তরটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এনটিপিসি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ করপোরেশন লিমিটেড (টিএসইসিএল)-এর মধ্যে বিদ্যমান ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তিটি নবায়নের জন্য বাংলাদেশ উদ্যোগী হওয়ায় ভারতও এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
নবায়ন প্রক্রিয়া নিয়ে এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগমের কর্মকর্তারা বৃহস্পতিবার নয়াদিল্লিতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর টিএসইসিএল-এর এমডি দেবাশীষ বোসের সঙ্গে একটি বৈঠক করেছেন। দেবাশীষ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমরা বিপিডিবির সঙ্গে চুক্তি নবায়ন করতে প্রস্তুত।"
তিনি আরও জানান, টিএসইসিএল বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড়ে ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে এবং নভেম্বর মাস থেকে এটি ১০০ মেগাওয়াটে উন্নীত হবে। প্রক্রিয়া অনুযায়ী, এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম এখন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করবে। যদি তারা রাজি হয়, তবে প্রতিবেশী দেশটিতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে।
নেপালে বিদ্যুৎ সরবরাহের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে দেবাশীষ বলেন, নেপালের তুলনায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা বেশি কার্যকর, এবং বর্তমানে তারা বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির সম্প্রসারণের ওপরই মনোযোগ দিচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)