ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মুক্তির বদলে নির্বাসন: এক মার্কিন নাগরিকের রুদ্ধশ্বাস গল্প
আন্তর্জাতিক ডেস্ক :বিনা অপরাধে প্রায় ৪৩ বছর যুক্তরাষ্ট্রের কারাগারে কাটিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুব্রামানিয়াম ‘সুবু’ ভেদম। এ মাসের শুরুতে নতুন প্রমাণের ভিত্তিতে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দিলেও এখন তিনি পড়েছেন নতুন বিপদে—মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) তাকে ভারতে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে।
ভেদমের আইনজীবী ও পরিবার এই সিদ্ধান্ত স্থগিতের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, তিনি জন্মের পর থেকেই যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন, বৈধ স্থায়ী বাসিন্দা ছিলেন এবং নাগরিকত্বের আবেদনও করেছিলেন। তার বাবা-মা দুজনই মার্কিন নাগরিক ছিলেন। ফলে, তাকে ভারতে পাঠানো এক ধরনের অন্যায় হবে।
১৯৮২ সালে সাবেক রুমমেট টম কিনসার হত্যার অভিযোগে ভেদমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯ বছর বয়সী কিনসারের লাশ নিখোঁজের নয় মাস পর বনাঞ্চলে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ভেদমের বিরুদ্ধে ১৯৮৪ সালে আরেকটি মাদক মামলায়ও সাজা হয়। তবে, নতুন প্রমাণে হত্যার মামলাটি বাতিল করে আদালত।
কিন্তু ১৯৮৮ সালের পুরনো এক দেশান্তর আদেশের ভিত্তিতে আইসিই তাকে পুনরায় আটক করেছে। সংস্থাটি জানায়, সেই আদেশ এখনও বহাল রয়েছে, কারণ মাদক মামলার রায় এখনো কার্যকর। তবে ভেদমের পরিবার বলছে, তিনি দশকের পর দশক কারাগারে থেকে তিনটি ডিগ্রি অর্জন করেছেন, সমাজসেবামূলক কাজ করেছেন এবং ভালো আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তার বোন সরস্বতী ভেদম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা তাকে বুকে জড়ানোর আগেই আবার নিয়ে যাওয়া হলো। তিনি নিরপরাধ প্রমাণিত হয়েছেন, সৎ জীবনযাপন করেছেন, কিন্তু সেটার কোনো মূল্য দেওয়া হলো না।”
আইনজীবী আভা বেনাচ বলেন, “তাকে ভারতে ফেরত পাঠানো হলে তা হবে আরেকটি ভয়াবহ অন্যায়। তিনি ইতিমধ্যেই ইতিহাসের অন্যতম দীর্ঘতম ভুল সাজা ভোগ করেছেন।”
বর্তমানে আইসিই ভেদমকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তার পরিবারের সদস্যদের দাবি, ভেদমের ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নেই—মাত্র নয় মাস বয়সে তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন। পরিবারের সবাই এখন যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকেন। তার বোনের ভাষায়, “এটা যেন তার জীবন দ্বিতীয়বার চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক