ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতাসহ আছে নানা সুবিধা
ডুয়া ডেস্ক: জাপানের টোকিওতে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির (United Nations University) রেক্টর অফিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র ফেলো ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬। এই আন্তর্জাতিক ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
ইন্টার্নশিপের মেয়াদ হবে ছয় মাস, ২ মার্চ ২০২৬ থেকে ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং হাতে-কলমে কাজের মাধ্যমে পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা:
বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবে।
স্নাতকোত্তর (মাস্টার্স বা পিএইচডি) অধ্যয়নরত বা শেষ দুই বছরের মধ্যে স্নাতকোত্তর সমাপ্ত থাকতে হবে।
বয়স সর্বোচ্চ ৩২ বছর।
সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ইংরেজিতে সাবলীল হতে হবে; পূর্বের ডিগ্রি ইংরেজিতে হলে IELTS/TOEFL লাগবে না।
সুবিধাসমূহ:
বিনামূল্যে অফিস স্পেস ব্যবহারের সুযোগ।
মাসিক ভাতা, যা জাপানে বসবাস ও যাতায়াতের খরচ মেটাবে।
অফিস লাইব্রেরি ও জিম ব্যবহারের সুবিধা।
পেশাগত অভিজ্ঞতা ও নেটওয়ার্ক গড়ার সুযোগ।
প্রতি মাসে ১.৫ দিন ছুটি (অফিশিয়াল ও সাপ্তাহিক ছুটি আলাদা)।
দায়িত্বসমূহ:
প্রশাসনিক গবেষণা ও প্রতিবেদন তৈরি।
ইভেন্ট পরিকল্পনা ও সমন্বয় (অনলাইন ও সরাসরি)।
মিটিং সমন্বয় ও এডিটোরিয়াল/কমিউনিকেশন সাপোর্ট।
প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও প্রস্তুতি।
আবেদন পদ্ধতি:
আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে অনলাইন (Zoom) বা ফোনে সাক্ষাৎকার নেওয়া হবে।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৫
বিস্তারিত জানতে ও আবেদন করতেক্লিক করুন এখানে
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত