ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সেন্টমার্টিন কবে থেকে যেতে পারবেন পর্যটকরা জানালেন পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতের অনুমতি দেওয়া হবে। তবে তারা সেখানে রাত্রিযাপন করতে পারবেন কি না, সেই বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ মাস ধরে বন্ধ ছিল সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ। ফলে দ্বীপটির পর্যটন খাত কার্যত স্থবির হয়ে পড়ে। বন্ধ ছিল পর্যটকবাহী জাহাজ চলাচলও, আর সুনসান নীরবতা নেমে আসে জেটিঘাটে। জাহাজের কর্মচারীরাও বেকার সময় কাটাতে বাধ্য হন।
সরকার জানিয়েছিল, সেন্ট মার্টিনের নাজুক জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থেই এই বিরতি নেওয়া হয়েছিল। পাশাপাশি দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক টেকসই পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত