ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পর্যটকদের জন্য এক নভেম্বর থেকে সেন্টমার্টিন উন্মুক্ত: রিজওয়ানা হাসান
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, পর্যটকরা পহেলা নভেম্বর থেকে দ্বীপে ভ্রমণ করতে পারবেন, তবে সেখানে রাত্রিযাপন করতে পারবে কি-না তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাসের জন্য সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ ছিল। এর ফলে দ্বীপের পর্যটন খাতে প্রভাব পড়েছে। পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকায় জেটিঘাটে সুনসান নীরবতা বিরাজ করছে এবং জাহাজের কর্মচারীরা বেকার সময় পার করছেন।
সরকার জানিয়েছে, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষার জন্য ভ্রমণ বন্ধ রাখা হয়েছিল। এছাড়া, দ্বীপটিকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত