ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাফা ক্রসিং বন্ধের ঘোষণা দিলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজা ও জর্দানের মধ্যে রাফা ক্রসিং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তার দাবি, হামাস এখনও সব মৃত জিম্মির মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খুলা সম্ভব নয়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি দূতাবাস সোমবার থেকে রাফা সীমান্ত খোলা হবে বলে জানিয়েছিল। কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তের কারণে সীমান্ত খোলার পরিকল্পনা স্থগিত হয়ে গেছে।
স্বাধীনতাকামী সংগঠন হামাস এই সিদ্ধান্তকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। রাফা সীমান্ত পুনরায় খোলা এবং মানবিক সহায়তা প্রবেশ করানো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির মূল শর্তগুলোর মধ্যে একটি ছিল। ওই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করা এবং গাজার মানবিক সংকট কিছুটা লাঘব করা।
হামাস শনিবার জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যদি ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ রাখে, তবে বন্দিদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হবে। তবে চুক্তির আওতায় শনিবার রাতে হামাস গাজায় আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি