ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শাপলা প্রতীক না দেওয়ার ব্যাখ্যায় ইসির অবস্থান স্পষ্ট
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় এটি কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আনোয়ারুল ইসলাম বলেন, প্রতীক বরাদ্দ বিধিমালায় নির্দিষ্ট কিছু প্রতীকই অনুমোদিত। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই সব সিদ্ধান্তই আইন ও বিধি অনুযায়ী নেওয়া হয়। এনসিপি দল যে ‘শাপলা’ প্রতীক চেয়েছে, সেটি তালিকায় না থাকায় কমিশন তা দিতে পারছে না।
নির্বাচন নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। নানা আলোচনা-মন্তব্য মিডিয়ায় আসলেও এতে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না। আমাদের লক্ষ্য রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করা।
তিনি আরও জানান, সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি কোনোভাবেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না। “অতীতের মতো বিতর্কিত নির্বাচন এবার হবে না। যারা বিতর্কিত, তারা নির্বাচনী দায়িত্বেও থাকবেন না,”— বলেন তিনি।
পিআর পদ্ধতির দাবি প্রসঙ্গে প্রশ্ন করলে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পদ্ধতি একটি রাজনৈতিক বিষয়; এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে