ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
রোববার নির্বাচন কমিশনে যাচ্ছে এনসিপির প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন কার্যালয়ে যাবে।
দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন শনিবার (১৮ অক্টোবর) রাতে এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।
মুশফিক জানান, রোববার বেলা ১১টায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত থাকবেন। তবে ঠিক কী কারণে এই প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে, সে বিষয়ে বার্তায় কিছু উল্লেখ করা হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এনসিপি বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন কারণে আলোচনায় রয়েছে। দলটি তাদের দলীয় প্রতীক হিসেবে 'শাপলা' পাওয়ার জন্য অনড় অবস্থানে আছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে যে, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপির পক্ষে এটি পাওয়া সম্ভব নয়।
গত ৯ অক্টোবর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেও এনসিপির প্রতিনিধিদল এই বিষয়ে কোনো সুরাহা পায়নি। ওই বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন বলেন, "এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এবং শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। আমরা শাপলার অবস্থানেই রয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, কিন্তু ওনারা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেনি।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল