ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভোটের প্রস্তুতিতে আলাদা নির্বাচন অফিস চালু বিএনপির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে রাজধানীতে বিশেষ নির্বাচনী কার্যালয় চালু করেছে বিএনপি। নির্বাচন পরিচালনা ও সমন্বয় কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই আলাদা অফিস স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা সেখানে অংশ নেন।
কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির নির্বাচনী স্টিয়ারিং কমিটির সব কার্যক্রম এই অফিস থেকেই পরিচালিত হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী ব্যবস্থাপনাকে সহজ ও কার্যকর করতে এই অফিসে একটি কল সেন্টারও চালু করা হয়েছে। রিজভীর ভাষায়, ‘জাতীয় নির্বাচন পরিচালনা করা অত্যন্ত জটিল ও ব্যাপক পরিসরের কাজ। সেই কাজগুলোকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতেই আলাদা এই নির্বাচনী অফিস স্থাপন করা হয়েছে।’
দলীয় সূত্রগুলো বলছে, নির্বাচনী কৌশল নির্ধারণ, মাঠপর্যায়ের সমন্বয় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের কেন্দ্র হিসেবে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে