ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা মোদির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা কীভাবে এগিয়ে নেওয়া যায়—সে বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতের সঙ্গে বিদ্যমান টানাপোড়েন প্রসঙ্গে কোনো নির্দিষ্ট আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। একইভাবে ভারতীয় হাইকমিশনারও তারেক রহমানকে শুভেচ্ছা জানান। বৈঠকে দুই দেশ কীভাবে স্থিতিশীল সম্পর্ক বজায় রেখে সামনে এগোতে পারে, সেটিই ছিল আলোচনার মূল বিষয়।
এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং প্রেস সচিব সাহলে শিবলী উপস্থিত ছিলেন।
এর আগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস। ভারতীয় হাইকমিশনারের বৈঠকের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রত্যেক রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠকে বসেন তারেক রহমান। এসব আলোচনায় আগামীর বাংলাদেশ নিয়ে তাঁর ভাবনা, রাজনৈতিক রূপরেখা এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা উঠে আসে।
এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, গত ১৭ ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর তাঁর রাজনৈতিক গুরুত্ব দেশি-বিদেশি অঙ্গনে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সে কারণেই একের পর এক কূটনৈতিক প্রতিনিধিরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করছেন।
তিনি আরও জানান, তারেক রহমানের নেতৃত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে। এসব বৈঠকে আগামীর বাংলাদেশ ও বৈশ্বিক সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত