ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
নিজের দলের নেতাকর্মীদের লাগাম টানতে সরকার চরমভাবে ব্যর্থ: শিবির
নিজস্ব প্রতিবেদক: দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং অপরাধীদের রাজনৈতিক আশ্রয়ে পার পেয়ে যাওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিশেষ করে নরসিংদীতে বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা এবং রাজধানীর রামপুরায় ৬ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তারা মনে করছে, বর্তমান প্রেক্ষাপটে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি অপরাধীদের রক্ষাকবচ হিসেবে কাজ করছে, যা একটি সুস্থ সমাজব্যবস্থার জন্য অশনি সংকেত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে শিবির সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং নির্বাচনের পর থেকেই সারাদেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা, ধর্ষণ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, হাটবাজার দখল, চাঁদাবাজি ও মব সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে গণহত্যার সাথে জড়িত সন্ত্রাসী, মাদক কারবারি ও চিহ্নিত আওয়ামী দোসরদের মুক্তি ও পুনর্বাসনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে, যা দেশের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।’
নরসিংদীর পৈশাচিক ঘটনার বিবরণ দিয়ে নেতৃদ্বয় জানান, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার হাতে গণধর্ষণের শিকার হওয়া সেই কিশোরীর পরিবার যখন বিচারের দাবিতে অনড় ছিল, তখনই ঘটে চরম ট্র্যাজেডি। গত বুধবার বাবার সঙ্গে যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পুনরায় ধর্ষণ ও হত্যা করা হয়। উদ্বেগজনক তথ্য হলো, ‘স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা দেওয়ান বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেন এবং মহিশুড়া বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা অভিযুক্তদের রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন বলে গণমাধ্যমে উঠে এসেছে।’
একইভাবে রাজধানীর রামপুরায় ৬ বছরের শিশুকে হত্যার ঘটনায় পুলিশের বিতর্কিত ভূমিকার নিন্দা জানিয়ে তারা বলেন, পুলিশ শুরুতে মামলা নিতে অস্বীকার করে বলে— “দুর্ঘটনা, মাইনা নেন”। পরবর্তীতে জনরোষের মুখে মামলা হলেও রাজনৈতিক প্রভাবে পরিবারটিকে এখন মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছে। শিবির নেতারা বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের জনগণ আশা করেছিল, দেশে শান্তি-শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ হয়েছে। যে সরকার নিজের দলের রাশ টানতে ব্যর্থ, সেই সরকারের কাছে নারীসমাজ কিংবা আপামর জনসাধারণের জানমাল কতটা সুরক্ষিত, তা এখন প্রশ্নসাপেক্ষ বিষয়।’
আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তার পেশাদারিত্বের পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে’।
ছাত্রশিবিরের পক্ষ থেকে অবিলম্বে নরসিংদী ও রামপুরার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। তারা স্পষ্ট করেছেন যে, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয় এবং ক্ষমতার দাপট দেখিয়ে খুনি-ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন
- ঢাবি উপাচার্য পদের আলোচনায় দুই নারী শিক্ষক
- কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, আলোচনায় ৬ অধ্যাপকের নাম
- ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম ভারতের জমজমাট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন
- ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- ইফতার শেষে বাসায় ফেরার পথে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর