ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জেনে নিন ফরজ গোসলের নিয়ম
ডুয়া ডেস্ক: ইসলামে শারীরিক পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু নির্দিষ্ট কারণে শরীরে অপবিত্রতা সৃষ্টি হলে গোসল ফরজ হয়ে যায়, আর তখন শরিয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী গোসল করেই নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদতগুলো আদায় করতে হয়।
আল্লাহ তাআলা কোরআনে বলেন, “হে মুমিনগণ! যখন তোমরা নামাজে দাঁড়াতে চাও, তখন মুখ-মণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধুয়ে নাও, মাথা মাসেহ করো এবং টাখনু পর্যন্ত পা ধুয়ে নাও। আর যদি তোমরা অপবিত্র হও (গোসল ফরজ হয়), তবে পূর্ণরূপে পবিত্র হয়ে নাও।” (সুরা মায়েদা, আয়াত: ৬)
গোসল ফরজ হয় যেসব কারণে
- ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় উত্তেজনাসহ বীর্যপাত হলে।
- স্বামী-স্ত্রীর মিলনের সময়, বীর্যপাত না হলেও।
- নারীদের হায়েজ বা মাসিক শেষ হলে।
- সন্তান জন্মের পর নেফাস বা রক্তপাত বন্ধ হলে।
গোসলের ফরজ তিনটি
১. কুলি করা।২. নাকে পানি দেওয়া।৩. পুরো শরীরে এমনভাবে পানি পৌঁছানো, যাতে কোনো জায়গা শুকনা না থাকে।
এই তিনটি ফরজ পালন করলেই শরিয়তের দৃষ্টিতে গোসল আদায় হয়ে যায় এবং ইবাদত করা বৈধ হয়।
সুন্নত অনুযায়ী গোসলের নয়টি আমল
১. গোসলের শুরুতে ‘বিসমিল্লাহ’ পাঠ করা।২. মনে মনে নিয়ত করা “অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি।”৩. উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া।৪. শরীর বা পোশাকে নাপাকি থাকলে তা আগে ধুয়ে ফেলা।৫. গোসলের আগে অজু করা। যদি নিচু জায়গায় গোসল হয়, তবে অজুতে পা ধোয়া শেষের দিকে করবে।৬. শরীরের বাহ্যিক অংশে তিনবার পানি পৌঁছানো।৭. প্রথমে মাথা, তারপর ডান কাঁধ ও শেষে বাম কাঁধে পানি ঢালা।৮. পুরো শরীর ঘষে ঘষে ধোয়া।৯. গোসলের সব কাজ একসঙ্গে করা আলাদা আলাদা না করা।
সুন্নত অনুযায়ী গোসলের ধাপ ও দোয়া
- মনে মনে নিয়ত করুন: "আমি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি।"
- বলুন: "বিসমিল্লাহির রাহমানির রাহিম"
- দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নিন।
- শরীরে বা পোশাকে নাপাকি থাকলে তা ধুয়ে ফেলুন।
- ভালোভাবে কুলি করুন ও নাকে পানি দিয়ে পরিষ্কার করুন।
- অজু করে নিন (যেমন নামাজের আগে করা হয়)।
- মাথায় পানি ঢালুন যেন চুলের গোড়া পর্যন্ত ভিজে যায়।
- প্রথমে ডান কাঁধে, এরপর বাম কাঁধে পানি ঢালুন।
- সমস্ত শরীরে পানি ঢালুন এবং ভালোভাবে ধুয়ে নিন।
- শেষে পায়ের আঙুল খিলাল করে ভালোভাবে পা ধুয়ে গোসল সম্পন্ন করুন।
গোসল ফরজ অবস্থায় যা করা যাবে না:
- নামাজ আদায়
- মসজিদে প্রবেশ ও অবস্থান
- কোরআন শরীফ স্পর্শ
- কোরআন তিলাওয়াত
এই অবস্থায় শরীর পবিত্র না করা পর্যন্ত কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাই ফরজ গোসলের নিয়ম সঠিকভাবে জানা ও তা পালন করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ