ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
চলতি সপ্তাহে ইপিএস প্রকাশ করবে ৭ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানি চলতি সপ্তাহে তাদের ৩০ সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছর-এর জন্য ইপিএস সংক্রান্ত বোর্ড সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।
আগামী ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর, ২০২৫-এর মধ্যে কোম্পানিগুলোর সভা অনুষ্ঠিত হবে।
১৯ অক্টোবর
এদিন বিকাল ৪টায় ডিবিএইচ ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত ইপিএস প্রকাশ করবে।
৩০ জুন, ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা।
২০ অক্টোবর
এদিন বিকাল পৌনে ৩টায় সেনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত ইপিএস প্রকাশ করবে।
৩০ জুন, ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা।
২১ অক্টোবর
এদিন বিকাল সাড়ে ৪টায় লাফার্জহোলসিম এবং সাড়ে ৬টায় তাকাফুল ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানি ২টির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত ইপিএস প্রকাশ করবে।
৩০ জুন, ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে লাফার্জহোলসিমের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা এবং তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা।
এছাড়া, একই দিন সন্ধ্যা ৭টায় শমরিতা হাসপাতালের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত প্রথম পান্তিকের অনিরিক্ষীত ইপিএস প্রকাশ করা হবে।
২২ অক্টোবর
এদিন বিকাল ৪টায় পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত ইপিএস প্রকাশ করবে।
৩০ জুন, ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা।
২৩ অক্টোবর
এদিন বিকাল ৩টায় খান ব্রাদার্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানিটি প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত ইপিএস প্রকাশ করবে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)