ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশ হবে একসঙ্গেই: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সচিব জানান, যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ সোমবার থেকেই ব্যালট পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা।
সচিব স্পষ্টভাবে জানান, ব্যালট পেপার পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট দিয়ে তা ফেরত পাঠাতে হবে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের দিন বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে এই ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছালে সেই ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও উল্লেখ থাকবে।
ফলাফল প্রকাশের বিষয়ে আখতার আহমেদ জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল এবার একসঙ্গেই প্রকাশ করা হবে। সাধারণ ভোটকেন্দ্রগুলোর ফলাফল ভোটগ্রহণ শেষ হওয়ার ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। তবে প্রবাসীদের ভোটের ফলাফল পেতে কিছুটা বাড়তি সময় লাগবে। প্রবাসীদের জন্য নির্ধারিত এ-ফোর সাইজের ব্যালট পেপারের দুই পাশে ১১৯টি মার্কা রয়েছে, যা ম্যানুয়ালি স্ক্যান করতে হবে। ত্রুটিমুক্ত ফলাফল নিশ্চিত করতেই এই বাড়তি সময়ের প্রয়োজন হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গতকাল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকেও নির্বাচন কমিশন ফলাফল প্রকাশের সময়সীমা ও স্বচ্ছতা নিয়ে আলোচনা করেছে। এছাড়া বিদেশে অবস্থানরত কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তা ব্যক্তিগত পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য হবে বলেও জানান ইসি সচিব।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা